নবকাম পল্লী কলেজ

ডাকঘর: যদুনন্দী (৭৮৭০), উপজেলা: সালথা, জেলা: ফরিদপুর।

স্থাপিত: ১৯৯৪ ইং
EIIN: 108901

কলেজ কোড: 5127, জাতীয় বিশ্ববিদ্যালয়: 6015, কারিগরি কোড: 46022

 

অধ্যক্ষের বাণী

চার থানার মিলন কেন্দ্রে (নবকাম-নগরকান্দা +বোয়ালমারী +কাশিয়ানি +মুকসুদপুর) কুমার নদীর তীরে  প্রফেসর মিঞা লুৎফার রহমান স্যার  স্থানীয় জমিদাতা ও শুভাকাঙ্খীদের নিয়ে নবকাম পল্লী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজের বর্তমান সভাপতি শামা ওবায়েদ ইসলামের নিপুণ হাতের ছোঁয়ায় কলেজটি পরিচালিত হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 
কলেজটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা। শিক্ষা কেবল জীবনের আলোকবর্তিকা নয়, এটি একটি সমাজ ও জাতির সামগ্রিক উন্নয়নের প্রধান হাতিয়ার।
আমাদের কলেজে এইচএসসি (জেনারেল ও বিএমটি), ডিগ্রি, ৭টি বিষয়ে অনার্স এবং ২ টি বিষয়ে মাস্টার্স পর্যায়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ শিক্ষকবৃন্দ, সুষ্ঠু একাডেমিক পরিবেশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবকাম পল্লী ডিগ্রি কলেজ আগামী দিনে শিক্ষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ যাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
আসুন, শিক্ষা হোক আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথপ্রদর্শক।

মোঃ ওবায়দুর রহমান
অধ্যক্ষ
নবকাম পল্লী ডিগ্রি কলেজ

 

   Developed By: dinbodol.com. Contact us: [ E-mail: habibullah.sir@gmail.com. Mobile: 01729411121.]